রাজনীতি
ছাত্রদলের ১৮ নেতাকর্মী বহিষ্কার

ছবি : সংগৃহীত
দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিভিন্ন ইউনিটের মোট ১৮ জন নেতাকর্মীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কার আদেশ জারি করে।
প্রেস বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন ও সদস্য সচিব সমির চক্রবর্তী বহিষ্কার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নবীনগর উপজেলা ছাত্রদল, নবীনগর সরকারি কলেজ ছাত্রদল, পৌর, ইউনিয়ন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শাখার নেতাকর্মীদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
বহিষ্কৃতরা হলেন— আপেল মাহমুদ, গোলাম সামদানি হৃদয়, সাদ সজিব, আরিয়ান জাহিদ, জিহাদুল ইসলাম জিহাদ, জাহিদ হাসান মারুফ, মাকসুদুল হক, আলিফ আহম্মেদ, আবু ইউসুফ, মেহেদী সরকার, হৃদয় মিয়া, সুমন আহমেদ, রবিন সরকার, ঝিনুক, রাকিব, মোহাম্মদ তৌফাজ্জল হোসেন তুহিন, রায়হান সিকদার ও অলিউর রহমান নয়ন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃতদের প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জেলা ছাত্রদল জানায়, সংগঠনের শৃঙ্খলা ও আদর্শ অক্ষুণ্ণ রাখতে ভবিষ্যতেও এ ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।





