সারাদেশ
চসিকের ২০০ অস্থায়ী কর্মচারীকে স্থায়ী করলেন মেয়র

ছবি : সংগৃহীত
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন করপোরেশনের দুই শতাধিক অস্থায়ী কর্মচারীকে স্থায়ীকরণ করেছেন। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি আদেশে সই করেন তিনি।
এর আগে সকালে টাইগারপাসে মেয়রের কার্যালয়ে অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের ঘোষণা দেন তিনি। এ সময় উপস্থিত কর্মচারীরা আবেগাপ্লুত হয়ে মেয়রকে অনেকে জড়িয়ে ধরেন।
চসিক সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে চসিকের মেয়রের দফতরের সামনে অস্থায়ী কর্মচারীরা তাদের স্থায়ীকরণের জন্য আন্দোলন করতে থাকেন। তারা নানা ধরনের স্লোগান দেন। পরে সমাবেশস্থলে উপস্থিত হয়ে মেয়র ঘোষণা দিয়ে বলেন- ‘১০ বছরের অধিক যারা আছেন তাদের মধ্যে ২০০ জনকে স্থায়ী করে দিয়ে দিলাম, যান। এরপর কর্মচারীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। অনেকে মেয়রকে জড়িয়ে ধরেন।
সর্বশেষ তথ্যানুযায়ী, চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন ২০৩ অস্থায়ী কর্মচারীকে স্থায়ীকরণ করেছেন। তাদের বেশির ভাগ বিভিন্ন দফতরে নিয়োজিত গাড়ির চালক বলে জানা গেছে।







