খেলাধুলা

এশিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ইমরানুর

ক্রীড়া প্রতিবেদক

শেয়ারঃ

এশিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ইমরানুর

ছবি : সংগৃহীত

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছেন ইমরানুর রহমান। ৬০ মিটার স্প্রিন্টের হিটে তিনি দ্বিতীয় হয়েছেন।


আজ চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার হিটে তিনি সময় নিয়েছেন ৬.৭৩ সেকেন্ড। হিটে তার চেয়ে কম সময় নিয়েছেন কেবল জাপানের অ্যাথলেট কিরিউ ইয়োশিহিদে। তিনি সময় নিয়েছেন ৬.৬৭ সেকেন্ড।

হিটে শীর্ষ ৪ নিশ্চিত করার ফলে তিনি সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছেন। তার সঙ্গে জাপানের কিরিউ বাদেও আছেন হংকংয়ের অ্যাথলেট কোন চুন টিং ও সৌদি আরবের আব্দুল্লাহ মোহাম্মদ দাউদ।

এশিয়ান পর্যায়ের এই টুর্নামেন্টে এটাই অবশ্য ইমরানুরের সেরা সাফল্য নয়। ২০২৩ সালে এই প্রতিযোগিতাতেই তিনি সোনা জিতেছিলেন। এমন সাফল্য এশিয়ান পর্যায়ে অর্জন করতে পারেননি আর কোনো বাংলাদেশিই।

২০২৪ সালে অবশ্য ৬০ মিটার স্প্রিন্টে তিনি চতুর্থ হয়ে প্রতিযোগিতা শেষ করেছিলেন। হারানো সেই মুকুট পুনরুদ্ধারের মিশন নিয়ে আজ তিনি নামবেন লড়াইয়ে।



সম্পর্কিত খবর