খেলাধুলা

রেকর্ড গড়ে ১০ উইকেটে জিতল নিউজিল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

শেয়ারঃ

রেকর্ড গড়ে ১০ উইকেটে জিতল নিউজিল্যান্ড

ছবি : সংগৃহীত

টানা দ্বিতীয় ম্যাচে সহজ জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। আফগানিস্তানকে ৫ উইকেটে হারানোর পর এবার সংযুক্ত আরব আমিরাতকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে কিউইরা।


এই জয়ে নিউজিল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে, আর দক্ষিণ আফ্রিকা ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের দেওয়া ১৭৪ রানের লক্ষ্য সহজেই পাড়ি দেয় নিউজিল্যান্ড। দুই ওপেনার টিম শেইফার্ট ও ফিন অ্যালেন মিলিতভাবে দলকে জয় এনে দেন। যদিও কোন একে সেঞ্চুরি করতে পারেননি, শেইফার্ট ৪২ বলে ১২টি চার এবং ৩টি ছক্কায় ৮৯ রান করেন, আর অ্যালেন ৫০ বলে ৫টি চার এবং ৫টি ছক্কায় ৮৪ রানে অপরাজিত থাকেন।


এর আগে সংযুক্ত আরব আমিরাত ৬ উইকেটে ১৭৩ রান করে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় তারা। প্রথমে আউট হন আরিয়ানশ শর্মা (৬ বলে ৮)। তবে দ্বিতীয় উইকেটে মোহাম্মদ ওয়াসিম এবং আলিশান শরাফু দুর্দান্ত একটি জুটি গড়ে ৭৭ বলে ১০৭ রান যোগ করেন।

শরাফু ৪৭ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৫৫ রান করে আউট হন। এরপর হর্ষিত কৌশিক (২) দ্রুত ফিরে যান। ওয়াসিম ৩৭ বলে ফিফটি তুলে নেন এবং ১৩ বলে ২১ রান করে মায়াঙ্ক কুমার ক্যামিও দেন। শেষ পর্যন্ত ওয়াসিম ৪৫ বলে ৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কায় ৬৬ রানে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ২ উইকেট শিকার করেন।



সম্পর্কিত খবর