রাজনীতি

আপন ভাই জামায়াতের প্রার্থীর কাছে হেরে গেলেন ধানের শীষের পার্থী

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

 আপন ভাই জামায়াতের প্রার্থীর কাছে হেরে গেলেন ধানের শীষের পার্থী

ছবি : সংগৃহীত

কুড়িগ্রাম-৪ ( চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনে জামায়াতের প্রার্থী মোস্তাফিজুর রহমান (দাড়ি পাল্লা) ৭৮৯৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আজিজুর রহমান (ধানের শীষ) ৫৭৯৪৫ ভোট পেয়েছেন। বিজয়ী এবং পরাজিত প্রার্থী আপন দুই ভাই।


বেসরকারিভাবে বিজয়ী হওয়ার পর মোস্তাফিজুর রহমান ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে নেতাকর্মী এবং সমর্থকদের ধৈর্য্য ও সংযমী হওয়ার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়েছে।

এবারের নির্বাচনে সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন দেখা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নতুন বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে ভোটাররা উৎসাহ-উদ্দীপনা নিয়ে ব্যালট পেপারের মাধ্যমে তাদের রায় প্রদান করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই রেকর্ডসংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল এই নির্বাচনী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে মোট প্রার্থী ২ হাজার ২৯ জন; যার মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮০ জন। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।


সম্পর্কিত খবর