রাজনীতি
বিক্ষোভের ডাক দিয়ে স্থগিত করল জামায়াত

ছবি : সংগৃহীত
দেশের বিরাজমান পরিস্থিতি ও অস্থিরতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার বিকাল ৩টায় দলটির ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এ কর্মসূচি পালিত হওয়ার কথা ছিল। তবে বিক্ষোভের ডাক দেওয়ার এক ঘণ্টা পর কর্মসূচি স্থগিত করা হয়।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দেশের বিরাজমান পরিস্থিতি ও অস্থিরতার প্রতিবাদে বিকাল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
তবে, এর এক ঘণ্টা পর জানানো হয়, বিকাল ৩টার কর্মসূচি বাতিল করা হয়েছে।






