আন্তর্জাতিক

‘বাবরি মসজিদ’ নির্মাণে নিষেধাজ্ঞার আবেদন ভারতের সুপ্রিম কোর্টে খারিজ

এনডিটিভি

শেয়ারঃ

‘বাবরি মসজিদ’ নির্মাণে নিষেধাজ্ঞার আবেদন ভারতের সুপ্রিম কোর্টে খারিজ

ছবি : সংগৃহীত

মুঘল সম্রাট বাবর বা বাবরি মসজিদের নামে কোনো মসজিদ বা ধর্মীয় স্থাপনা নির্মাণ বা নামকরণ নিষিদ্ধ করার আবেদন খারিজ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতার একটি বেঞ্চ আবেদনটি গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। এরপর আবেদনকারীর আইনজীবী তা প্রত্যাহার করে নেন।

শুনানির সময় আবেদনকারীর আইনজীবী যুক্তি দেন, বাবর ছিলেন একজন ‘আক্রমণকারী’ এবং তার নামে কোনো ধর্মীয় স্থাপনা বা মসজিদ নির্মিত হওয়া উচিত নয়।


সম্প্রতি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণের ঘোষণা দেন তৃণমূল কংগ্রেসের সাবেক সদস্য ও বিধায়ক হুমায়ুন কবীর। এ ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতেই সারা দেশে এই নামের ওপর নিষেধাজ্ঞা জারির আবেদন জানানো হয়।

আবেদনকারী চেয়েছিলেন, সমগ্র ভারতে বাবর বা বাবরি মসজিদের নামে যেকোনো প্রকার নির্মাণ বা নামকরণের অনুমতি না দেওয়ার জন্য যেন কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। তবে শীর্ষ আদালত মামলাটি গ্রহণে কোনো আগ্রহ না দেখানোয় আবেদনকারী শেষ পর্যন্ত পিটিশনটি প্রত্যাহার করে নেন। ফলে মামলাটি খারিজ হয়ে যায়।


সম্পর্কিত খবর