চাকরি
৬৪ জেলা থেকে কনস্টেবল নিয়োগ দিচ্ছে বাংলাদেশ পুলিশ

ছবি : সংগৃহীত
সেবা ও শৃঙ্খলার ব্রতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের ৬৪ জেলা থেকে পুরুষ ও নারী প্রার্থীদের এই পদের জন্য আহ্বান জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ মার্চ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি ৪০/- (টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে)।
আবেদনের যোগ্যতা—
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (ন্যূনতম জিপিএ ২.৫)।
বয়স: ৩১ মার্চ ২০২৬ তারিখে ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা ও অন্যান্য বিশেষ কোটার ক্ষেত্রে বিদ্যমান সরকারি নীতিমালা অনুসরণ করা হবে।
জাতীয়তা ও বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে।
শারীরিক মাপ—
পুরুষ (সাধারণ ও অন্যান্য কোটা): উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। ( মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি)। বুকের মাপ স্বাভাবিক ৩১ ইঞ্চি, সম্প্রসারিত ৩৩ ইঞ্চি। মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটার ক্ষেত্রে স্বাভাবিক ৩০ ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি)
নারী (সাধারণ ও অন্যান্য কোটা): উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটার ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি)।
জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ—
এবারের বিজ্ঞপ্তিতে জেলাভিত্তিক মোট পদের সংখ্যা সরাসরি উল্লেখ না করা হলেও মেধা ও কোটার ভিত্তিতে প্রতিটি জেলা থেকে শূন্য পদ পূরণ করা হবে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, জেলা অনুযায়ী পদের বিন্যাস পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে।
সাক্ষাৎকারের সময়সূচি (বিভাগীয় শহর ও জেলা অনুযায়ী)—
—প্রথম গ্রুপ (শারীরিক পরীক্ষা: ১৫, ১৬ ও ১৭ এপ্রিল, ২০২৬): মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি ও খুলনা।
—দ্বিতীয় গ্রুপ (শারীরিক পরীক্ষা: ১৮, ১৯ ও ২০ এপ্রিল, ২০২৬): সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোণা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি ও পটুয়াখালী।
—তৃতীয় গ্রুপ (শারীরিক পরীক্ষা: ২১, ২২ ও ২৩ এপ্রিল, ২০২৬): নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ ও বান্দরবান।
—চতুর্থ গ্রুপ (শারীরিক পরীক্ষা: ২৪, ২৫ ও ২৬ এপ্রিল, ২০২৬): নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর ও বরিশাল।
প্রার্থীদের স্থায়ী ঠিকানার জেলা অনুযায়ী নির্ধারিত তারিখে নিজ জেলার পুলিশ লাইনস মাঠে শারীরিক পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে।
আবেদন প্রক্রিয়া ও ফি
আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে আবেদন করতে হবে।
আবেদন শুরু: ৫ মার্চ ২০২৬, সকাল ১০টা।
আবেদনের শেষ সময়: ৩১ মার্চ ২০২৬, বিকেল ৫টা।
আবেদন ফি: শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর লিখিত পরীক্ষার জন্য টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ৫৬ টাকা জমা দিতে হবে।
বিশেষ সতর্কবার্তা—
বাংলাদেশ পুলিশে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। কোনো জালিয়াতির আশ্রয় নিলে নিয়োগের যেকোনো পর্যায়ে আবেদন বাতিল ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




