আন্তর্জাতিক

ইসরাইলের রাজধানী তেল আবিবে পড়ল ইরানের ক্ষেপণাস্ত্র

আলজাজিরা।

শেয়ারঃ

ইসরাইলের রাজধানী তেল আবিবে পড়ল ইরানের ক্ষেপণাস্ত্র

ছবি : সংগৃহীত

ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালানোর পর দ্বিতীয় দফায় প্রতিশোধমূলক আক্রমণ শুরু করেছে তেহরান। এর পর ইসরাইলের রাজধানী তেল আবিবে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এছাড়া উপসাগরীয় দেশগুলোতেও হামলা চালাচ্ছে ইরান, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি আছে।


ইরানে হামলায় সহযোগিতা করা ও সমর্থন দেওয়ার অভিযোগে আরব দেশগুলোর মাটিতে প্রতিশোধমূলক আঘাত হানছে ইরান। এছাড়া মধ্যপ্রাচ্যে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সব স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলা করছে ইসলামি প্রজাতন্ত্রের বাহিনী।


ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের কঠোর জবাব দিচ্ছে ইরান। দেশটির সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী প্রতিশোধমূলক ব্যাপক হামলা চালাচ্ছে। ইতোমধ্যে দেশটির মিসাইলগুলো আঘাত হেনেছে উপসাগরীয় দেশগুলোতে। এতে আরব আমিরাতে একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।


সম্পর্কিত খবর