শিক্ষাঙ্গন

ছাত্রদল থেকে তানভীর বারী হামিমকে অব্যাহতি

নিউজ ডেস্ক

শেয়ারঃ

ছাত্রদল থেকে তানভীর বারী হামিমকে অব্যাহতি

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক পদে ছিলেন শেখ তানভীর বারী হামিম। ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদেও লড়েছেন।


তাকে এবার ছাত্রদলের পদটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।


কেন্দ্রীয় দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।’

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন।




সম্পর্কিত খবর