সারাদেশ

বিপুল পরিমাণ জালটাকা ও সরঞ্জামসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

বিপুল পরিমাণ জালটাকা ও সরঞ্জামসহ যুবক আটক

ছবি : সংগৃহীত

কক্সবাজারের রামুতে জালটাকা তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ জালনোটসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।


শুক্রবার (৬ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার ফতেখারকুল ইউনিয়নের মধ্যম মেরংলোয়া আমতলিয়াপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মো. ইমরান (২৩) যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকার লুৎফর রহমানের ছেলে বলে জানা গেছে।


পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দা বাবুল বড়ুয়ার বাড়িতে ভাড়া নিয়ে জালটাকা তৈরি করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের সময় ঘর থেকে এক হাজার ও পাঁচশ টাকার নোট মিলিয়ে প্রায় পাঁচ লাখ জালটাকা এবং জালটাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়।


জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিয়ে আটক যুবককে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



সম্পর্কিত খবর