খেলাধুলা

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে আইসিসির সভা বাতিল

ক্রীড়া প্রতিবেদক

শেয়ারঃ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে আইসিসির সভা বাতিল

ছবি : সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার প্রভাব পড়েছে ক্রিকেটেও। কাতারের দোহায় আগামী ২৫ থেকে ২৭ মার্চ অনুষ্ঠিত্য আইসিসির বোর্ড সভা স্থগিত করা হয়েছে।


মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা আর যুদ্ধাবস্থার কারণেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই সিদ্ধান্ত নিয়েছে।

গত ২২ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছিল, কাতারের ক্রিকেটের প্রতি ক্রমবর্ধমান আগ্রহ আর দেশটির ক্রীড়া কাঠামোর সঙ্গে সখ্য বাড়াতেই দোহাকে বোর্ড সভার জন্য বেছে নেওয়া হয়েছে।


আইসিসি জানিয়েছে, এপ্রিলের কোনো এক সময়ে এই সভাটি আবারও আয়োজনের চেষ্টা করা হবে। তবে নতুন কোনো তারিখ বা ভেন্যুর নাম এখনো চূড়ান্ত হয়নি।

আইসিসির বোর্ড সভায় যে বড় বড় কর্তারা দোহায় গোলটেবিলে বসতেন, তাদের অনেকেই এখন গুজরাটের আহমেদাবাদে। আইসিসি চেয়ারম্যান জয় শাহর ঘরের মাঠে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল।

নিউজিল্যান্ড ফাইনালে ওঠায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ভিভিআইপি বক্সে থাকছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রজার টুজও।



সম্পর্কিত খবর