আন্তর্জাতিক
সৌদি আরবে ইরানের হামলায় আহত মার্কিন সেনার মৃত্যু

ছবি : সংগৃহীত
সৌদি আরবে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের এক সেনাসদস্য নিহত হয়েছেন। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, সৌদি আরবে যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটিতে ইরানের হামলায় আহত হওয়া এক সেনা পরে মারা গেছেন। খবর আল জাজিরা।
সোমবার সেন্ট্রাল কমান্ড জানায়, তিনি গত ১ মার্চ হামলার সময় গুরুতর আহত হন। মধ্যপ্রাচ্যে ইরানি বাহিনীর প্রাথমিক হামলার সময় আহত ওই মার্কিন সেনাসদস্য রোববার রাতে মৃত্যুবরণ করেন।
১ মার্চ সৌদি আরবে মার্কিন বাহিনীর ওপর হামলার সময় তিনি মারাত্মকভাবে আহত হয়েছিলেন বলে উল্লেখ করা হয়েছে।
অপারেশন এপিক ফিউরি অভিযানে এ নিয়ে মোট ৭ জন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন।
বর্তমানে ওই অঞ্চলে বড় ধরনের সামরিক অভিযান চলমান রয়েছে। পরিবারের সদস্যদের অবহিত করার ২৪ ঘণ্টা পর নিহত সেনাসদস্যের পরিচয় প্রকাশ করা হবে বলে জানিয়েছে সেন্ট্রাল কমান্ড।






