আন্তর্জাতিক

ফের ইরানের স্কুলে হামলা চালাল যুক্তরাষ্ট্র

আলজাজিরা।

শেয়ারঃ

ফের ইরানের স্কুলে হামলা চালাল যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

ইরানের মধ্যাঞ্চলীয় শহর খোমেইনের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিল ডা. হাফিজ খোমেনি স্কুল। হামলায় স্কুলটির আশপাশের কয়েকটি আবাসিক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে এই ঘটনার মধ্যে দক্ষিণ ইরানের শহর মিনাবের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার তদন্তের দাবি উঠেছে। ওই হামলায় অন্তত ১৭০ জন নিহত হয়, যাদের বেশিরভাগই ছিল শিক্ষার্থী।


এ ছাড়া সোমবার (৯ মার্চ) পূর্ব তেহরানের একটি আবাসিক এলাকায় ভয়াবহ হামলা চালানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় অন্তত ৪০ জন ইরানি নিহত হয়েছেন।

আল-জাজিরার প্রতিবেদকেরা ইরানের রাজধানী তেহরানে কিছুক্ষণ আগে একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে হামলার লক্ষ্যবস্তু ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি। সোমবার সারা দিন ধরেই পরিস্থিতি এমন ছিল—প্রতি এক বা দুই ঘণ্টা অন্তর এ ধরনের বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটছে।

সোমবার ইসফাহানসহ অন্যান্য বড় শহরগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসফাহানের পারমাণবিক স্থাপনাগুলোর কাছাকাছি এলাকায় হামলা হওয়ায় সেখানে উদ্বেগ বাড়ছে। এ ছাড়া গভর্নরের কার্যালয়েও হামলা হয়েছে বলে খবর পাওয়া গেছে।


সম্পর্কিত খবর