চাকরি

এসএসসি পাসে যমুনা গ্রুপে চাকরি

নিউজ ডেস্ক

শেয়ারঃ

এসএসসি পাসে যমুনা গ্রুপে চাকরি

ছবি : সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এসি সার্ভিস টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার (১০ মার্চ) থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে ৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।


পদের বিবরণ

পদের নাম: এসি সার্ভিস টেকনিশিয়ান

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিস

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: দেশের যেকোনো জায়গায়


যোগ্যতা ও অভিজ্ঞতা

শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রনিক্সে ডিপ্লোমা/এইচএসসি/এসএসসি

অন্যান্য যোগ্যতা: এসি সার্ভিসিং ও রক্ষণাবেক্ষণে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে অথবা বৈদ্যুতিক ও যান্ত্রিক সিস্টেম সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে

বেতন ও সুবিধা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য ও আবেদন সংক্রান্ত নির্দেশনা পাওয়া যাবে যমুনা গ্রুপ–এ প্রকাশিত অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে।

আবেদনের শেষ সময়: ৯ এপ্রিল ২০২৬।



সম্পর্কিত খবর