জাতীয়
খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি টাকা আত্মসাৎ, বিমানবন্দর থেকে সেই প্রতারক গ্রেপ্তার

ছবি : সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কণ্ঠ নকল করে তার লিয়াজোঁ অফিসার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে মোতাল্লেস হোসেন নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে সিআইডি। সোমবার (১৬ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রতিবেদনে বিপুল এই অর্থ হাতিয়ে নেয়ার তথ্য উঠে আসে।বিষয়টি নিয়ে অনুসন্ধানে নেমে চাঞ্চল্যকর তথ্য পায় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সেই সঙ্গে জব্দ করা হয় অভিযুক্ত মোতাল্লেস হোসেন ও তার ব্যবসা প্রতিষ্ঠানের ৯টি ব্যাংক হিসাব। পরবর্তীতে অনুসন্ধানে ওই ৯টি ব্যাংক অ্যাকাউন্টে ২৬ কোটি ৮৪ লাখ টাকার সন্ধান পায় বিএফআইইউ।
তবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কণ্ঠ নকল করে অর্থ আত্মসাতের খবর প্রকাশের পর থেকেই আত্মগোপনে ছিলেন অভিযুক্ত মোতাল্লেস হোসেন। অবশেষে সোমবার তাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।





