আন্তর্জাতিক

এবার ৪ মার্কিন গুপ্তচরকে গ্রেফতার করল ইরান

আলজাজিরা।

শেয়ারঃ

এবার ৪ মার্কিন গুপ্তচরকে গ্রেফতার করল ইরান

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করার অভিযোগে চার গুপ্তচরকে গ্রেফতার করেছে ইরান। দেশটির গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, তারা দেশব্যাপী এক নিরাপত্তা অভিযানে কয়েক ডজন বিরোধী ‘রাজতন্ত্রপন্থি সেল’ গুড়িয়ে দিয়েছে।


আজ বুধবার (১৮ মার্চ) তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় ঘোষণা করেছে, রাতভর ২৬টি প্রদেশ থেকে ১১১ ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতার করা হয়েছে।

তারা আরও জানায়, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র জব্দ করা হয়েছে।


এতে আরও বলা হয়, অতিরিক্তভাবে, হামাদান এবং পশ্চিম আজারবাইজান প্রদেশ থেকে মার্কিন শাসন ও তার প্রক্সি সংস্থাগুলোর চারজন গুপ্তচরকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, এই বিশ্বাসঘাতক গুপ্তচররা নিরাপত্তা বাহিনীর সদর দপ্তর, সরঞ্জাম ও মোতায়েন করা অবস্থানের তথ্য শত্রুদের কাছে পৌঁছে দিচ্ছিল।


সূত্র: আলজাজিরা।


সম্পর্কিত খবর