জাতীয়

৭ এপ্রিল দি‌ল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

৭ এপ্রিল দি‌ল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী ৭ এপ্রিল দুই দিনের সফরে দিল্লি যাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠিত হওয়ার পর এটি বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর।


ঢাকার কূটনৈতিক সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রী মরিশাসের রাজধানী পোর্ট লুইসে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশগ্রহণের জন্য দিল্লি হয়ে মরিশাস যাবেন। পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির তার সফরে সঙ্গী থাকবেন।


প্রথম দিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠক করার সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারত সরকারের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার সাথেও খলিলুর রহমানের সাক্ষাতের বিষয়ে আলোচনা চলছে।

সফরের সময় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হারদ্বীপ সিং পুরি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে আলোচনার প্রস্তুতি চলছে।


সম্পর্কিত খবর