আন্তর্জাতিক

ইরানে ব্রিটিশ সেনা পাঠানো নিয়ে যে সিদ্ধান্ত জানালেন স্টারমার

আলজাজিরা।

শেয়ারঃ

ইরানে ব্রিটিশ সেনা পাঠানো নিয়ে যে সিদ্ধান্ত জানালেন স্টারমার

ছবি : সংগৃহীত

ইরানে আগ্রাসন চালাতে গিয়ে মিত্রহীন হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার বার আহ্বান জানিয়েও কোনো বন্ধু রাষ্ট্র থেকে সহযোগিতা পাননি তিনি। এমনকি ন্যাটোও পাশে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়েছে। এবার নতুন করে অবস্থান স্পষ্ট করল যুক্তরাজ্য।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানে সেনা মোতায়েনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন এবং এই সংঘাতের সরাসরি অংশগ্রহণ থেকে যুক্তরাজ্যকে দূরে রেখেছেন।

তিনি বলেন, ‘এটি আমাদের যুদ্ধ নয় এবং আমরা এতে জড়াতে যাচ্ছি না।’


স্টারমার জানান, যুক্তরাজ্য ‘ব্রিটিশ জীবন, ব্রিটিশ স্বার্থ ও অবশ্যই এই অঞ্চলে আমাদের মিত্রদের’ রক্ষায় ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ নিচ্ছে।

তিনি আরও যোগ করেন, ব্রিটেন হরমুজ প্রণালি পুনরায় চালু করতে তার প্রচেষ্টা অব্যাহত রাখবে, তবে জোর দিয়ে বলেন, ‘আমরা এই যুদ্ধে টেনে হিঁচড়ে জড়াতে চাই না।’

যাইহোক, হরমুজ প্রণালিতে হুমকির সঙ্গে জড়িত ইরানি লক্ষ্যবস্তুগুলোতে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য।

এছাড়া ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করতে যুক্তরাজ্য যুদ্ধবিমান মোতায়েন করেছে।


সূত্র: আল জাজিরা।


সম্পর্কিত খবর