সারাদেশ

চট্টগ্রামে দুই গ্রুপের গোলাগুলি, অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

চট্টগ্রামে দুই গ্রুপের গোলাগুলি, অস্ত্র উদ্ধার

ছবি : সংগৃহীত

চট্টগ্রামে আধিপাত্য বিস্তার নিয়ে বিএনপির দুগ্রুপে গোলাগুলির পর ব্যবহৃত একটি দেশিয় শটগান ও দুটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। অভিযানের খবরে এসময় সন্ত্রাসী মো. ফারুক হোসেন পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ৷


আজ শনিবার রাত ১০টার দিকে নগরের বাকলিয়া থানার মিয়া খান নগর ময়দার মিল দুগ্রুপের সংঘর্ষে চারজন আহত হন। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।


পুলিশ বলছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী মোরশেদ খানের অনুসারীরা প্রতিপক্ষ সন্ত্রাসী আব্দুস সোবাহান ও শওকতের অনুসারীদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে ও ধারালো অস্ত্র এলোপাতাড়ি আঘাত করে। মোরশেদ খান নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে থাকেন। নগর পুলিশের করা ৩০০ দুষ্কৃতকারীর তালিকায় তার নাম রয়েছে।

আহত চারজন হলেন মো. হাসান, জসিম, ইসমাইল মিয়া ও ফাহিম। এদের মধ্যে ফাহিম ১২ বছরের শিশু। তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, আহত চারজনের পায়ে ছররা গুলি ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।


পুলিশ জানায়, নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মোরশেদ খান ২০২৪ সালের ৫ আগস্টের পর এলাকায় ফিরে আসেন। এর আগে তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। মোরশেদ খান এলাকায় ফিরে এলে তাঁর প্রতিপক্ষ সোবাহান ও শওকত তাঁকে মারধর করে এলাকাছাড়া করেন। এই ঘটনার জেরে মোরশেদ খানের অনুসারীরা শনিবার প্রতিপক্ষের ওপর হামলা করেন। কিন্তু প্রতিপক্ষের কেউ আহত না হলেও সাধারণ লোকজন আহত হন।


জানতে চাইলে পুলিশের দক্ষিণের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া বলেন, গোলাগুলির পর অভিযান চালিয়ে ফারুক হোসেন নামে একজনের বাসা থেকে একটি শর্টগান, দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের খবরে সে পালিয়ে গেছে। এর আগে আধিপত্য নিয়ে সংঘর্ষে চারজন আহত হন। এই ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।



সম্পর্কিত খবর