চাকরি

ঢাকা সেনানিবাসের অধীনে চাকরি, পদ ১২৬

নিউজ ডেস্ক

শেয়ারঃ

ঢাকা সেনানিবাসের অধীনে চাকরি, পদ ১২৬

ছবি : সংগৃহীত

ঢাকা সেনানিবাসের অভিভুক্ত ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদে বিভিন্ন গ্রেডে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির অধীন বিভিন্ন ক্যাডেট কলেজে ১০ থেকে ২০তম গ্রেডের ৩১টি পদে ১২৬ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২০ এপ্রিলের মধ্যে আবেদন করতে পারবেন।


চাকরির বিবরণ:

প্রতিষ্ঠানের নাম: ঢাকা সেনানিবাস

বিভাগের নাম: ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ

শাখার নাম: অ্যাডজুটেন্ট জেনারেল শাখা

পদের নাম: ৩১টি ভিন্ন পদ

পদসংখ্যা: ১২৬টি

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)

বেতন স্কেল: সরকারি বিধি মোতাবেক

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ জুলাই ২০২৬ তারিখে)


আবেদন যেভাবে:

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডকৃত ফরম পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়:

১-১৮ নং পদের প্রার্থীদের অধ্যক্ষ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ বরাবর এবং ১৯-৩১ নং পদের প্রার্থীদের অধ্যক্ষ, পাবনা ক্যাডেট কলেজ বরাবর আবেদন করতে হবে।

আবেদন ফি:

আবেদন ফি বাবদ ১, ২ ও ১৯ নম্বর পদের জন্য ২০০ টাকা, ৩ ও ৪ নম্বর পদের জন্য ১৫০ টাকা, ৫, ৬, ৭, ২০, ২১ ও ২২ নম্বর পদের জন্য ১০০ টাকা, ৮ থেকে ১৮ এবং ২৩ থেকে ৩১ নম্বর পদের জন্য জন্য ৫০ টাকা ব্যাংকে জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ এপ্রিল ২০২৬। আবেদন পদ্ধতিসহ অন্যান্য সকল বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সম্পর্কিত খবর