জাতীয়
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

ছবি : সংগৃহীত
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৬৩১ জন। মঙ্গলবার (৭ এপ্রিল) এ ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
গত বছরের ২৭ নভেম্বর ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা শুরু হয়ে ১৮ ডিসেম্বর শেষ হয়। প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী আটটি বিভাগীয় কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেন।
এর আগে গত বছরের ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার মাত্র ৯ দিনের মাথায় ২৮ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হয়।







