চাকরি
বেসামরিক পদে বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ

ছবি : সংগৃহীত
বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৩তম থেকে ১৯তম গ্রেডভুক্ত একাধিক কারিগরি পদে এই নিয়োগ দেওয়া হবে। দেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে।
পদের বিস্তারিত
১. ড্রাফটসম্যান (গ্রেড-২)
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: এসএসসি বা সমমান পাসসহ ড্রাফটসম্যানশিপ (মেকানিক্যাল/শিপ বিল্ডিং/অটোক্যাড) বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স
বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
২. সহকারী লিডিংম্যান
পদসংখ্যা: ৮টি
যোগ্যতা: এইচএসসি (ভোকেশনাল) বা সমমান পাসসহ ১ বছরের অভিজ্ঞতা
অথবা এসএসসি (ভোকেশনাল) পাসসহ ৩ বছরের অভিজ্ঞতা
অথবা এসএসসি পাস
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৩. হাইলি স্কিল্ড মিস্ত্রি
পদসংখ্যা: ১৪টি
যোগ্যতা: এইচএসসি (ভোকেশনাল) বা সমমান পাসসহ ১ বছরের অভিজ্ঞতা
অথবা এসএসসি (ভোকেশনাল) পাসসহ ৩ বছরের অভিজ্ঞতা
অথবা এসএসসি পাস
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৪. হাইলি স্কিল্ড (গ্রেড-১)
পদসংখ্যা: ১২টি
যোগ্যতা: এইচএসসি (ভোকেশনাল) পাসসহ ১ বছরের অভিজ্ঞতা
অথবা এসএসসি (ভোকেশনাল) পাসসহ ৩ বছরের অভিজ্ঞতা
অথবা এসএসসি পাসসহ ট্রেড কোর্স
বেতন: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
৫. হাইলি স্কিল্ড (গ্রেড-২)
পদসংখ্যা: ২২টি
যোগ্যতা: এইচএসসি (ভোকেশনাল) পাসসহ ৬ মাসের অভিজ্ঞতা
অথবা এসএসসি (ভোকেশনাল) পাসসহ ২ বছরের অভিজ্ঞতা
অথবা এসএসসি পাসসহ ট্রেড কোর্স ও ৬ মাসের অভিজ্ঞতা
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৬. স্কিল্ড গ্রেড
পদসংখ্যা: ২৫টি
যোগ্যতা: এসএসসি পাস ও ট্রেড কোর্স অথবা এসএসসি (ভোকেশনাল) পাস
বেতন: ৯,০০০–২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
৭. সেমি স্কিল্ড (গ্রেড-১)
পদসংখ্যা: ২৩টি
যোগ্যতা: এসএসসি পাসসহ ট্রেড কোর্স ও ২ বছরের অভিজ্ঞতা
অথবা এসএসসি (ভোকেশনাল) পাস
বেতন: ৮,৮০০–২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
৮. সেমি স্কিল্ড (গ্রেড-২)
পদসংখ্যা: ৫টি
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
বেতন: ৮,৫০০–২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে পছন্দের পদ নির্বাচন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদনকারীর ৩০০x৩০০ পিক্সেল সাইজের ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে। আবেদন সম্পন্ন হলে একটি ইউজার আইডি প্রদান করা হবে।
আবেদন ফি জমা
আবেদন করার পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এসএমএস করে আবেদন ফি পরিশোধ করতে হবে।
আবেদনের পদ্ধতি, আবেদনের বিস্তারিত তথ্য জানা যাবে লিঙ্কে।
আবেদনের শেষ সময়: আগামী ৬ মে, ২০২৬।





