আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জলসীমায় ফিরল মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড

দ্য গার্ডিয়ান

শেয়ারঃ

মধ্যপ্রাচ্যের জলসীমায় ফিরল মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড

ছবি : সংগৃহীত

বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ পুনরায় মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে। প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এই তথ্য নিশ্চিত করেছে।


সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগরে থাকা এই রণতরীটি দুটি ডেস্ট্রয়ারসহ সুয়েজ খাল অতিক্রম করেছে।

বর্তমানে জাহাজটি লোহিত সাগরে অবস্থান করে তার কার্যক্রম পরিচালনা করছে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির বর্তমান প্রেক্ষাপটে এই রণতরীর অবস্থান পরিবর্তনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

গত এক মাসেরও বেশি সময় ভূমধ্যসাগরে অবস্থানকালে জাহাজটি একটি বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয়। জাহাজের লন্ড্রি স্পেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে এর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এই ঘটনার পর মেরামতের জন্য জাহাজটিকে বন্দরে ফিরিয়ে নেওয়া হয়।


অগ্নিকাণ্ডের ফলে আবাসন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ৬০০ নাবিক দীর্ঘ সময় ধরে ঘুমানোর জায়গা হারিয়ে মানবেতর অবস্থায় দিন কাটিয়েছেন। তবে মেরামত শেষে লোহিত সাগরে ফেরার মাধ্যমে এই রণতরীটি একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে।

চলতি সপ্তাহেই জাহাজটি ভিয়েতনাম যুদ্ধ পরবর্তী সময়ের মধ্যে সবচেয়ে দীর্ঘতম সময় ধরে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরীর মাইলফলক স্পর্শ করেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান


সম্পর্কিত খবর