জাতীয়

মেশিন মাথায় নিয়ে তেলপাম্পে কৃষকরা

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

মেশিন মাথায় নিয়ে তেলপাম্পে কৃষকরা

ছবি: সংগৃহীত

ড্রাম বা বোতলে তেল মিলবে না- এমন ধারণা থেকে সেচপাম্পের পুরো মেশিন মাথায় করে ফিলিং স্টেশনে নিয়ে এসেছেন শরীয়তপুর নড়িয়া উপজেলার কয়েকজন কৃষক।


কৃষকদের এমন অভিনব কায়দায় তেল সংগ্রহের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে শরীয়তপুর জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।


স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ‘মেসার্স চোকদার ফিলিং স্টেশনে’ তেল সংগ্রহ করতে আসেন আলী কাজী, নোয়াবালীসহ কয়েক কৃষক। এ সময় তারা তেল নেওয়ার জন্য পুরো পাম্প মেশিনটি খুলে নিয়ে আসেন।


আলী কাজী বলেন, শুনেছি ড্রাম বা বোতলে তেল দেয় না। আমাদের তেল লাগবে, তাই সেচপাম্পের পুরো মেশিন মাথায় করে নিয়ে আসি।


পাম্পের দায়িত্বরতরা জানান, সরকারিভাবে কাউকে ড্রামে তেল দেওয়া হয় না, সেই ধারণা থেকেই কয়েকজন কৃষক এই অভিনব পন্থা অবলম্বন করেছেন।


মেসার্স চোকদার ফিলিং স্টেশনের পরিচালনাকারী আব্দুল জব্বার বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, পাম্পে বোতলে তেল দেওয়া হয় না-এমন ধারণা থেকে অনেকেই পাম্প মেশিন খুলে তেল সংগ্রহ করতে আসেন। তবে যাদের কৃষি অফিস থেকে তেল নেওয়ার অনুমোদন দেওয়া হয়, তারা চাহিদাপত্র দেখিয়ে ড্রামেও তেল সংগ্রহ করতে পারেন। যারা পাম্প মেশিন নিয়ে এসেছিল, তারা হয়তো বিষয়টি জানতেন না।



সম্পর্কিত খবর