সারাদেশ

সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৭

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৭

ছবি: সংগৃহীত

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ নিহত হয়েছেন। রোববার (৩ মে) ভোরে মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ সূত্রে জানা যায়, নিহতরা একটি ডিআই পিকআপে করে নির্মাণ কাজের উদ্দেশ্যে সুনামগঞ্জ যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারা নিহত হন।


সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির সাতজন নিহত হওয়ার তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।



সম্পর্কিত খবর