খেলাধুলা

সিরিজ জয়ের পর হাসপাতালে অধিনায়ক

নিউজ ডেস্ক

শেয়ারঃ

সিরিজ জয়ের পর হাসপাতালে অধিনায়ক

ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতিয়ে হাসপাতালে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। দলের ঐতিহাসিক সিরিজ জয়ে উল্লাস করতে পারেননি তিনি।


বাংলাদেশের ইনিংসের ৩৪তম ওভারে অস্ট্রেলিয়ান ক্রিকেটার নাথান এলিসের একটি বাউন্সার মিরাজের হেলমেটে আঘাত হানে। সঙ্গে সঙ্গে অস্বস্তিবোধ করেন বাংলাদেশ দলের অধিনায়ক। খানিকক্ষণ তার চেকআপ করে মেডিকেল টিমের সদস্যরা। দলের কথা চিন্তা করে অসুস্থ শরীর নিয়েও ব্যাট চালিয়ে যান মিরাজ। ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন তিনি।


খেলা শেষ হতেই মিরাজকে নিয়ে যাওয়া হাসপাতালে। সিটি স্ক্যানের পর সিরিজের তৃতীয় ম্যাচে খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী রোববার সকাল ১১টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। সেই ম্যাচে হেরে গেলে হোয়াইটওয়াশ হবে অস্ট্রেলিয়া।


বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানান, সতর্কতা হিসেবে মিরাজকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে হাসপাতালে।


খেলা শেষে সংবাদ সম্মেলনে মিরাজের প্রশংসা করে তাসকিন আহমেদ বলেন, ওকে ড্রেসিংরুমে দেখে এলাম, এখন কিছুটা বেটার। একটু মাথাটা ঘুরছে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সে দারুণ কাজ করেছে চাপের মধ্যে। বল মাথায় লাগার পরও... কারণ চিন্তা করেছে, ও যদি ওই সময়ে মাঠ থেকে বের হয়ে যেতো তাহলে নতুন ব্যাটসম্যান গেলে আরও চাপে পারত। কিন্তু হৃদয় আর মিরাজ শেষে দিকে ভালোভাবে শেষ করেছে।


গত পরশু (৯ জুন) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৮৬ রানে জয় পায় বাংলাদেশ। আজ দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। রোববার টাইগাররা জিতলে রীতিমতো হোয়াইটওয়াশ হবে ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।



সম্পর্কিত খবর