আন্তর্জাতিক

‘ট্রাম্পকে না বলার ক্ষমতা ইসরাইলের আছে, লেবাননে কোনো যুদ্ধবিরতি নয়’

নিউজ ডেস্ক

শেয়ারঃ

‘ট্রাম্পকে না বলার ক্ষমতা ইসরাইলের আছে, লেবাননে কোনো যুদ্ধবিরতি নয়’

ছবি : সংগৃহীত

ইসরাইলের উগ্র-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির সাফ জানিয়ে দিয়েছেন, প্রয়োজনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত বা অনুরোধ প্রত্যাখ্যান করার ক্ষমতা ইসরাইলের রয়েছে। একই সঙ্গে লেবাননের সাথে সম্ভাব্য যেকোনো যুদ্ধবিরতির চুক্তির তীব্র বিরোধিতা করে তিনি একে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছেন।

Advertisement


ইসরাইলি গণমাধ্যম নেটওয়ার্ক ‘আরুতজ শেভা’-এর এক প্রশ্নের জবাবে বেন-গভির মন্তব্য করেন, মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে কোনো আপিল বা অনুরোধ আসলে ইসরাইল অবশ্যই তা নাকচ করতে পারে। লেবানন প্রসঙ্গে নিজের কট্টর অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, কোনো অবস্থাতেই সেখানে কোনো ধরনের যুদ্ধবিরতি হতে দেওয়া যাবে না।


এর পাশাপাশি দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও কথা বলেন এই ডানপন্থী নেতা। তিনি আশা প্রকাশ করেন, চলতি বছর ইসরাইলে অনুষ্ঠিতব্য নির্বাচনের পরও তাদের বর্তমান ডানপন্থী গভর্নিং কোয়ালিশন বা জোট সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে। তবে এই লক্ষ্য অর্জনে তাদের বেশ কঠোর পরিশ্রম করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।


সূত্র: আল-জাজিরা।



সম্পর্কিত খবর