রাজনীতি

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা মিছিল

নিউজ ডেস্ক

শেয়ারঃ

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা মিছিল

ছবি : সংগৃহীত

২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাশ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সফল মালয়েশিয়া ও চীন সফর সম্পন্ন হওয়ায় রাজধানীতে শুভেচ্ছা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ।


মঙ্গলবার (৩০ জুন) বিকালে সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এএ জহির উদ্দিন তুহিনের নেতৃত্বে মিছিলটি নটরডেম কলেজ এলাকা থেকে শুরু হয়ে আরামবাগ, ফকিরাপুল মোড় ও নাইটিংগেল মোড় প্রদক্ষিণ করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।


সংক্ষিপ্ত সমাবেশে তুহিন বলেন, ২০২৬-২০২৭ অর্থবছরের ঘোষিত বাজেট দেশের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে বড় ভূমিকা রাখবে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফল মালয়েশিয়া এবং চীন সফর দেশের অর্থনৈতিক অগ্রগতিকে আরও গতিশীল ও বেগবান করবে। ঘোষিত বাজেট এবং প্রধানমন্ত্রীর দূরদর্শী বিদেশ সফর দেশের অর্থনীতিতে নতুন দিগন্তের উন্মোচন করবে।


মিছিল ও সমাবেশে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার, সিনিয়র সহ-সভাপতি এসএম সায়েম, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও মনির হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু, কাজী মহিউদ্দিন মহি ও হাসান আলী এবং দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম পলাশ উপস্থিত ছিলেন।


এছাড়া আরও উপস্থিত ছিলেন- ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জয়দেব জয়, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, কাজী মোকতার হোসেন, শহিদুল ইসলাম সোহেল, জসিম উদ্দীন, মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল, এসএম কবির, মো. রফিকুল ইসলাম রফিক এবং কাজী আলাউদ্দিন জুয়েল। মহানগর দক্ষিণের সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মকিম, মাহাবুব ফরাজি, মাহামুদ হাসান রঞ্জু; সহ-সাংগঠনিক সম্পাদক মুজিব উল্লাহ মজিব, আল মামুন, শফি মোহাম্মদ জুয়েল; প্রচার সম্পাদক জাকিরুল ইসলাম জাকির, সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান সজীব, মানবাধিকারবিষয়ক সম্পাদক মোক্তাদির হোসেন তরু, তথ্য ও গবেষণা সম্পাদক আকবর আহমেদ, শিল্প বিষয়ক সম্পাদক নুরুল আলম বিপ্লব, শিক্ষা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদুল ইসলাম, অর্থবিষয়ক সম্পাদক কামরুজ্জামান হীরা, কৃষিবিষয়ক সম্পাদক আলাউদ্দিন খান, ধর্মবিষয়ক সম্পাদক খলিলুর রহমান খলিল; সহ-তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান নাহিদ, সহ-সাংস্কৃতিক সম্পাদক এস এম আল আমিন, সহ-শিল্পবিষয়ক সম্পাদক ইব্রাহিম ভূঁইয়া সাগর, সহ-আইনবিষয়ক সম্পাদক মোহাম্মদ তুহিন।


শুভেচ্ছা মিছিল ও সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের আওতাধীন বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সমর্থক ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন।



সম্পর্কিত খবর