খেলাধুলা
পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, জিতবে কে?

ছবি : সংগৃহীত
বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৫টায় বিশ্বকাপের শেষ ষোলোতে উঠার লড়াইয়ে মুখোমুখি হবে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। এটাই হতে পারে দুই কিংবদন্তি রোনালদো এবং লুকা মদ্রিচের বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ ম্যাচ।
গ্রুপ পর্বে দুই দল নিজেদের গ্রুপে রানার্সআপ হয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে। এক জয় ও দুই ড্রয়ে পর্তুগালের সংগ্রহ ছিল ৫ পয়েন্ট। আর তিন ম্যাচে দুটি জয় ও একটিতে হেরে ৬ পয়েন্ট অর্জন করে ক্রোয়েশিয়া।
শক্তিমত্তা কিংবা র্যাঙ্কিংয়ের বিচারে ক্রোয়েশিয়ার চেয়ে এগিয়ে পর্তুগাল। র্যাংকিংয়ের আট নম্বরে অবস্থান করছে পর্তুগিজরা। সেখানে ক্রোয়াটদের অবস্থান ১৩ নম্বরে।
হেড টু হেডে দুই দল একে অপরের বিপক্ষে এখন পর্যন্ত মাঠে নেমেছে মোট ১০টি ম্যাচে। এর মধ্যে সাতটিতেই জয় পেয়েছেন পর্তুগাল। অন্যদিকে ক্রোয়েশিয়া জিতেছে মাত্র একটিতে। আর বাকি দুটি হয় ড্র। শেষবার উফেয়া নেশন্স লিগে মুখোমুখি হয়েছিল দুদল।
অপ্টা সুপারকম্পিউটারের হিসেবেও আজকের ম্যাচে শেষ হাসি হাসবে পর্তুগাল। অপ্টা বলছে, এই ম্যাচে পর্তুগালের জয়ের সম্ভাবনা ৫৬.৭ শতাংশ, ক্রোয়েশিয়ার ১৯.৬। আর নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা ১৯.৬ শতাংশ।






