অর্থনীতি

হু হু করে বাড়ছে কাঁচামরিচের দাম

নিউজ ডেস্ক

শেয়ারঃ

হু হু করে বাড়ছে কাঁচামরিচের দাম

ছবি : সংগৃহীত

রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হু হু করে বাড়ছে কাঁচামরিচের দাম। কাঁচা মরিচের দাম নতুন করে বেড়ে প্রতি কেজি ৪০০ টাকায় পৌঁছেছে। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে প্রায় ১০০ টাকা বেড়েছে এই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম।


শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।


বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টি ও দেশের বিভিন্ন এলাকায় বন্যার কারণে কৃষিপণ্য ও মাছের সরবরাহে বিঘ্ন ঘটেছে। পাশাপাশি পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। পরিবহণ ব্যয় বৃদ্ধি এবং অনেক এলাকায় উৎপাদন কমে যাওয়ায় কাঁচামরিচ ছাড়াও পেঁয়াজ, মাছ, ডিম ও সবজির দাম একসঙ্গে বেড়েছে।


বিক্রেতাদের দাবি, তারা বেশি দামে পণ্য কিনতে বাধ্য হওয়ায় খুচরা বাজারেও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।


রাজধানীর একাধিক কাচাবাজারের সবজি বিক্রেতা জানান, গত সপ্তাহেও কাঁচামরিচ ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি করেছেন তারা। এখন পাইকারি বাজারেই দাম অনেক বেশি, তাই খুচরায় ৪০০ টাকায় বিক্রি করতে হচ্ছে।


এদিকে শাক-সবজির দামও চড়া। লম্বা বেগুন ১২০ থেকে ১৫০ টাকা, গোল বেগুন ১৮০ টাকা, সাদা বেগুন ১৪০ টাকা, করলা ১২০ থেকে ১৪০ টাকা, বরবটি ১১০ থেকে ১৩০ টাকা, চিচিঙ্গা ৯০ থেকে ১০০ টাকা এবং কচুরমুখি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ধুন্দল ও পটোলের দাম কিছুটা কমে ৬০ থেকে ৮০ টাকায় নেমেছে।


বিক্রেতাদের ভাষ্য, বৃষ্টি কারণে অধিকাংশ সবজি খেত তলিয়ে গেছে। এ কারণে সরবরাহ কম হওয়ায় অধিকাংশ সবজির দাম বেশি।


সম্পর্কিত খবর