খেলাধুলা

মিশরের ম্যাচে আবারও বিতর্ক, এবারও আলোচনায় সেই জিকো ও ‘এক্স সাইন’

নিউজ ডেস্ক

শেয়ারঃ

মিশরের ম্যাচে আবারও বিতর্ক, এবারও আলোচনায় সেই জিকো ও ‘এক্স সাইন’

ছবি : সংগৃহীত

মিশর নিজেদের অভাগা ভাবতেই পারে। নিজেদেরই জিজ্ঞেস করতে পারে, কেন আমাদের সঙ্গেই এমন হয়! নিজেদের সবশেষ ম্যাচটা ছিল আর্জেন্টিনার বিপক্ষে, সেদিন গোল বাতিল হয়েছিল তাদের, তারপর কী কাণ্ডটাই না হলো!


সে ঘটনার পর গত রাতে প্রথমবার মাঠে নেমেছিল দলটি, এবার প্রতিপক্ষ ছিল অ্যাঙ্গোলা। তবে এবারও এক গোল বাতিল হলো, সেটাও আবার সেই মোস্তফা জিকোর! বিতর্কও সঙ্গী হলো আবার। এবারও কারণ ওই ‘এক্স সাইন’।


তবে ৭ জুলাইয়ের সেই রাতের সঙ্গে গত রাতের পার্থক্য, এবার তাদের ফলটা একেবারে খারাপ হয়নি। আফ্রিকান নেশন্স কাপের বাছাইপর্বের শুরুর ম্যাচে গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছে মিশর।


বল দখলে এগিয়ে থাকলেও অ্যাঙ্গোলার শক্ত রক্ষণ ভাঙতে পারেনি স্বাগতিকরা। এই রাতে বিতর্কিত সিদ্ধান্ত আর টাচলাইনে উত্তেজনাও দেখা যায়।

মিসরের একটি বিপজ্জনক আক্রমণে মোস্তফা ‘জিকো’ গোল করেছিলেন ম্যাচের ২২ মিনিটে। তবে রেফারি তা বাতিল করেন। বল দেওয়ার সময় তার অবস্থান অফসাইড ছিল বলে সিদ্ধান্ত দেন রেফারি। এতে এগিয়ে যাওয়া হয়নি মিসরের। শেষ পর্যন্ত জয় আর মেলেনি তাদের।


তবে ম্যাচের একটি মুহূর্ত সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দেয়। এর কেন্দ্রে ছিল সেই ‘এক্স সাইন’, যা বিশ্বকাপের মঞ্চে মিশরের বিদায়ের পর আলোড়ন তুলেছিল। তবে এবার সেটা করলেন অ্যাঙ্গোলার সেনেগালিজ কোচ আলিও সিসে।


বেঞ্চে বসে থাকা অবস্থায় সিসে এই সাইন দেখিয়ে বড় বিতর্ক তৈরি করেন। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে মিসরের কোচ হোসাম হাসান যে বিখ্যাত ভঙ্গি করেছিলেন, সেটাই নকল করেন তিনি।


সেনেগালিজ এই কোচ রেফারির সামনে দুই হাত ক্রস করে তোলেন। ঠিক সেই একই ভঙ্গি করেছিলেন হাসান, যখন শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনা তৃতীয় গোল পায় এবং ৩-২ ব্যবধানে হারে মিসর। অনেকেই এটিকে মিসরের কোচিং স্টাফ ও কায়রো স্টেডিয়ামের দর্শকদের প্রতি ইচ্ছাকৃত খোঁচা হিসেবে দেখছেন।


▌সম্পর্কিত খবর