রাজনীতি
বিএনপির নির্বাচনি প্রচারণায় জামায়াত কার্মীদের হামলা, আহত ৮
ছবি : সংগৃহীত
ভোলার চরফ্যাশনের দুলারহাট থানার আহম্মদপুর ইউনিয়নে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোলা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নয়নের নির্বাচনি প্রচারণায় জামায়াত কর্মীদের হামলায় বিএনপির ৮ নেতাকর্মী আহত হয়েছেন।
আহতদের মধ্যে আহম্মদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মো. জাহাঙ্গীর ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নিরব মিয়াজীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেছেন। অপর আহত বিএনপি কর্মীদের চরফ্যাশন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গতকাল বুধবার রাত ৯টায় চরফ্যাশন প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ওই ইউনিয়নের নির্বাচনি প্রধান সমন্বয়ক ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলম আখতার মঈন।
বৃহস্পতিবার আহম্মদপুর ইউনিয়নের মৃধা বাড়ির মসজিদ সংলগ্ন মসজিদের সামনে জামায়াত-শিবিরের ৫০-৬০ জনের একটি দল দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে হামলার ঘটনা ঘটায়।
প্রধান সমন্বয়ক গোলম আখতার মঈন লিখিত বক্তব্যে জানান, দুলারহাট থানার আহম্মদপুর ইউনিয়নে আজ বৃহস্পতিবার ভোলা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নয়নের পথ সভাকে ঘিরে বিএনপির নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণা শুরু করেন এবং পথ সভায় যোগ দিতে সাধারণ ভোটারদের উৎসাহিত করেন। এসময় জামায়াত-শিবিরের জোটবদ্ধ ৫০-৬০ জন নেতা কর্মী জামায়াত নেতা আবুল কাসেমের নেতৃত্বে বিএনপির বিরুদ্ধে আপত্তিকর ভাষায় স্লোগান দিতে থাকেন। ওই সময় আহম্মদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মো. জাহাঙ্গীর ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নিরব মিয়াজী আপত্তিকর ভাষায় স্লোগান দিতে বাধা দেন।
এনিয়ে ক্ষিপ্ত জামায়াত-শিবির কর্মীরা জোটবদ্ধ হয়ে নারী-পুরুষরা মিলে জোটবদ্ধভাবে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেন। এসময় জামায়াত কর্মীদের হামলায় বিএনপির ৮ নেতাকর্মী আহত হন। পরে খবর পেয়ে অপর নেতা-কর্মীরা আহত আহম্মদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মো. জাহাঙ্গীর ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নিরব মিয়াজীকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে করে কালো মাস্ক ও কালো পোশাক পরিহিত কিছু বহিরাগত আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের কিছু সন্ত্রাসী নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। এসব কালো মাস্ক পরিহিতদের সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে দাবি জানান।
এঘটনায় জামায়াতের আমীর মীর শরিফ হোসেন জানান, বিএনপি কর্মীরা আমাদের কর্মীদের ওপরও হামলা করেছে। যা আমরা সাংবাদিকদের সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছি।







