জাতীয়
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ছবি : সংগৃহীত
বিশ্বের ১২৪টি দেশের মধ্যে বায়ুদূষণে আজ শুক্রবার শীর্ষে উঠে এসেছে ভিয়েতনামের হ্যানয়। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান পঞ্চম। সকাল ৮টা ৫৭ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা হ্যানয়ের বায়ুর মান ২৭৮, যা ‘খুব অস্বাস্থ্যকর’ মানদণ্ডে পড়ে।
এ ছাড়া ২৫৬ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে পাকিস্তানের লাহোর।
২৫২ স্কোরে থাকা তৃতীয় অবস্থানে উঠে এসেছে ইরাকের বাগদাদ। ২০৮ স্কোরে চতুর্থ অবস্থানে রয়েছে মিশরের কায়রো— এই তিন শহরের বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এ ছাড়া ১৯৭ স্কোরে পঞ্চম অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।
এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।







