আন্তর্জাতিক

সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প

ইন্ডিয়া টুডে

শেয়ারঃ

সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প

প্রতীকী ছবি

ভারতের সিকিমে মাত্র সাড়ে চার ঘণ্টার ব্যবধানে ১৩ বার ভূমিকম্প অনুভূত হওয়ায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।



ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টা নাগাদ সিকিমের গেলসিং এলাকায় মূল ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৫ এবং গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার।



এই প্রধান কম্পনের পর শুরু হয় একের পর এক আফটারশক। সিকিমের মঙ্গন এলাকায় ৭টি, নামচিতে ৪টি এবং গ্যাংটকে ৩.১ মাত্রার একটি কম্পন রেকর্ড করা হয়েছে। মাঝরাতে দফায় দফায় এই কম্পনের ফলে পর্যটক ও স্থানীয় বাসিন্দারা ঘরবাড়ি এবং হোটেল ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।



সম্পর্কিত খবর