আন্তর্জাতিক

তুরস্ক ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ অংশীদার: কানাডার প্রধানমন্ত্রী

আনাদোলুর

শেয়ারঃ

তুরস্ক ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ অংশীদার: কানাডার প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, অটোয়ার জন্য ইস্তুম্বুল একটি `অত্যন্ত গুরুত্বপূর্ণ' মিত্র দেশ। সেইসঙ্গে বাণিজ্য ও শিল্প খাতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার বড় সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।



বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভন শহরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কার্নি বলেন, ‘আমি কয়েকটি বিষয় আবারও জোর দিয়ে বলতে চাই। এর একটি হলো—ন্যাটোতে তুরস্ক কানাডার একটি গুরুত্বপূর্ণ অংশীদার। বিশ্বের একটি খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক সময় চ্যালেঞ্জিং অঞ্চলে তারা বড় ভূমিকা রাখছে।’

অর্থনৈতিক সহযোগিতার প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ছাড়া এখানে বিশাল সম্ভাবনা রয়েছে। তুরস্কের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করার অনেক সুযোগ আছে।’

তিনি জানান, গত বছরের সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু হয়েছিল এবং তিনি তা আরও এগিয়ে নিতে চান।

কার্নি আরও বলেন, প্রতিরক্ষা ও পারমাণবিক খাতেও দুই দেশের সহযোগিতা বাড়তে পারে এবং সম্পর্কের পরিসর আরও বিস্তৃত হবে।



তিনি বলেন, ‘আমরা যখন এখানে আছি, তখন এটাও বলা দরকার যে তুরস্ক বিশ্বজুড়ে উৎপাদন খাতে অন্যতম শীর্ষস্থানীয় দেশ, বিশেষ করে আধুনিক ও উন্নত উৎপাদনে। এমন অনেক ক্ষেত্র রয়েছে যেখানে আমরা নিঃসন্দেহে অংশীদার হতে পারি।’

সংবাদ সম্মেলনে কার্নি কানাডার অটোমোবাইল খাতের জন্য একটি ‘নতুন ও আরও উচ্চাভিলাষী জাতীয় পথ’ ঘোষণা করেন। তিনি একটি জাতীয় অটোমোটিভ পরিকল্পনা তুলে ধরেন, যার আওতায় শূন্য-নিঃসরণ যানবাহনের ব্যবহার বাড়াতে নতুন করে ২ দশমিক ৩ বিলিয়ন ডলারের ক্রয় ও লিজ প্রণোদনা দেওয়া হবে।

এই পরিবর্তনের অংশ হিসেবে সরকার আগের বৈদ্যুতিক যানবাহন (ইভি) বিক্রির বাধ্যবাধকতা তুলে দিয়ে ২০২৭ থেকে ২০৩২ মডেল বছরের জন্য আরও কঠোর গ্রিনহাউস গ্যাস নির্গমন মানদণ্ড চালু করছে।

কার্নি বলেন, ‘আমরা গ্রিনহাউস গ্যাস নির্গমন মানদণ্ড দ্বিগুণ কঠোর করছি এবং শিল্পখাতকে সেই লক্ষ্য অর্জনের ক্ষেত্রে প্রয়োজনীয় নমনীয়তা দিচ্ছি।’



সম্পর্কিত খবর