সারাদেশ

নির্বাচনকে সামনে রেখে নাশকতার চেষ্টা, অস্ত্রসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

নির্বাচনকে সামনে রেখে নাশকতার চেষ্টা, অস্ত্রসহ গ্রেফতার ১

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে নির্বাচনকে সামনে রেখে নাশকতার চেষ্টায় অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামি উপজেলার বাহারছাড়া ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে মো. জমির উদ্দিন (৪৬)।


বাঁশখালী থানার ওসি খালেদ সাইফুল্লাহ বলেন, নির্বাচনে অবৈধ অস্ত্র ব্যবহারের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামির বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।



সম্পর্কিত খবর