রাজনীতি
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী

ছবি : সংগৃহীত
বরিশাল জেলা এবং গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে গৌরনদী উপজেলার শরিকল তালিমুল কুরআন ইসলামীয়া দাখিল মাদ্রাসার এক নির্বাচনি সভায় তারা যোগদান করেন। প্রধান অতিথি বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খানের হাতে ফুলের তোড়া দিয়ে অনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
যোগদানকারীরা হলেন- জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আমিন, সহ-সভাপতি ওয়াশিম খান, নুরুল ইসলাম সেরনিয়াবাত, শহিদুল ইসলাম, জেলা যুবঅধিকার পরিষদের পাঠচক্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, আগৈলঝাড়া উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক জাহিদ খান, আগৈলঝাড়া উপজেলা যুবঅধিকার পরিষদের সভাপতি সাইদুল ইসলাম, অর্থ-সম্পাদক উজ্জল খান, গৌরনদী উপজেলা যুব অধিকার পরিষদের দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছে।
যোগদানকারী নুরুল আমিন বক্তব্যে বলেন, বাংলাদেশে একটি পরিবর্তনের রাজনৈতিক আশায় আমরা এতদিন গণঅধিকার পরিষদের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছি। কিন্তু দেশে নির্বাচনি আবহাওয়া তৈরির পর দেখলাম আমাদের সেই আশা সম্পূর্ণ ভুল ছিল।
এ নির্বাচনি সভায় বিশেষ অতিথি ছিলেন, বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আল-আমীন, সেক্রেটারি মো. বায়েজিদ শরীফ, পৌর জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আজিজুর রহমান।







