রাজনীতি

জাতীয় পার্টির দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

জাতীয় পার্টির দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ছবি : সংগৃহীত

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জাতীয় পার্টির দুই শতাধিক নেতাকর্মী বিএনপি যোগদান করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলা ফুলবাড়ি গ্রামে বিএনপির সমাবেশে পৌর জাতীয় পার্টির সভাপতি, সম্পাদকসহ দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।


এ সময় কেন্দ্রীয় বিএনপির সদস্য ও বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের মনোনীত প্রার্থী, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম তাদের শুভেচ্ছা জানান।

নবাগতদের বিএনপিতে স্বাগত জানিয়ে কাজী রফিকুল ইসলাম বলেন, সারিয়াকান্দি উপজেলা জাতীয় পার্টির নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করায় তাদের অভিনন্দন জানাই। সারিয়াকান্দি সোনাতলা উপজেলায় ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। এ কারণে গণতন্ত্রমনা মানুষ আজ বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ হয়েছে। ইনশাআল্লাহ বিপুল ভোটে ধানের শীষ বিজয়ী হবে।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য, জেলা সহসভাপতি অধ্যক্ষ মোকছেদুল আলম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম খাজা, পৌর জাতীয় পার্টির সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ফুলবাড়ি ইউনিয়ন সভাপতি তহসিন আলী মেম্বার, উপজেলা যুব সংহতির সাবেক সভাপতি আবু হাসান বাবলা,রানা মিয়াসহ দুই শতাধিক নেতাকর্মী।

অধ্যক্ষ মোকছেদুল আলম বলেন, বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি, বগুড়া মানেই বিএনপি। বগুড়ায় যত উন্নয়ন হয়েছে তা সবই বিএনপির নেতৃত্বে। প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাত ধরেই বগুড়ার উন্নয়ন হয়েছে। আগামী দিনে তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে বগুড়াসহ দেশের সার্বিক উন্নয়ন হবে ইনশাআল্লাহ। তাই আমরা সবাই উপজেলা ও পৌর কমিটির নেতারাসহ বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টির নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করলাম।



সম্পর্কিত খবর