সারাদেশ

নরসিংদীতে দূর্বৃত্তের গুলিতে ইউপি সদস্যের স্বামী নিহত

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

নরসিংদীতে দূর্বৃত্তের গুলিতে ইউপি সদস্যের স্বামী নিহত

ছবি : সংগৃহীত

নরসিংদীর রায়পুরার চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামে রফিক ইসলাম (৫০) নামে এক ব‍্যক্তি দূর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় গুলির ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন চরমধুয়ার ইউপি চেয়ারম্যান আহসান শিকদার।


নিহত রফিকুল ইসলাম চরমধুয়া ইউনিয়নের গাজী

নিহত রফিকুল ইসলাম চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামের মঙ্গল মিয়ার ছেলে। তিনি পেশায় গরু কারবারি ছিলেন। তার স্ত্রী লাভলী বেগম চরমধুয়া ইউপির ৬ নং ওয়ার্ডের নারী সদস্য। য় গরু কারবারি ছিলেন। তার স্ত্রী লাভলী বেগম চরমধুয়া ইউপির ৬ নং ওয়ার্ডের নারী সদস্য।


ইউপি চেয়ারম্যান আহসান শিকদার ও পুলিশ জানান, রাত সাড়ে ৯টার দিকে রফিকুল ইসলাম বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলির শিকার হন। এ সময় কে বা কারা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান,হত্যাকাণ্ডের ঘটনাটি রাজনৈতিক ঘটনার জেরে ঘটেনি। প্রতিবেশীর সাথে তার পূর্বের পারিবারিক কলহের জের ছিল। তবে তদন্ত সাপেক্ষে কিভাবে, কারা ঘটিয়েছে নিশ্চিত হওয়া যাবে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।



সম্পর্কিত খবর