রাজনীতি

আমির হামজাকে জরিমানা

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

আমির হামজাকে জরিমানা

ছবি : সংগৃহীত

কুষ্টিয়া-৩ (সদর) আসনে আচরণবিধি ভঙ্গের দুটি অভিযোগে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।


সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম এ জরিমানা করেন।

আদালত সূত্রে জানা গেছে, আমির হামজার নির্বাচনি এলাকায় টানানো ব্যানারে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা না থাকায় তার বিরুদ্ধে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটিতে অভিযোগ জমা পড়ে। এতে আচরণ বিধিমালা লঙ্ঘিত হয়েছে।

এছাড়া তার ব্যানারে নির্ধারিত আকারের চেয়ে বড় মাপের ছবি ব্যবহারের আরও একটি অভিযোগ জমা পড়ে। সেটিও আচরণ বিধিমালার লঙ্ঘন। এর পরিপ্রেক্ষিতে উভয়পক্ষের শুনানি শেষে নির্বাচনি বিচারিক আদালতের বিচারক আরিফুল ইসলাম আমির হামজাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায় ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।


সম্পর্কিত খবর