শিক্ষাঙ্গন

অভিযোগের ব্যবস্থা নিতে কন্ট্রোল রুম খুলল জনপ্রশাসন মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

অভিযোগের ব্যবস্থা নিতে কন্ট্রোল রুম খুলল জনপ্রশাসন মন্ত্রণালয়

ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাঠ প্রশাসন থেকে পাওয়া অভিযোগ ও তথ্যের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য কন্ট্রোল রুম খুলেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রণালয়ের উপসচিব শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেক দিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ও ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীরা কন্ট্রোল রুমে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রাপ্ত অভিযোগ বা তথ্যাদিন বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করবেন।


সম্পর্কিত খবর