রাজনীতি
বিশাল ব্যবধানে জয়ের পথে সালাহউদ্দিন

ছবি : সংগৃহীত
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিশাল ব্যবধানে এগিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। মোট ১৭৭ কেন্দ্রের মধ্যে ১১৫ কেন্দ্রের প্রাথমিক ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৭৮৫ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ফারুখ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৭৯ হাজার ৭৪৩ ভোট। তাদের দুজনের ভোটের ব্যবধান ৭০ হাজার ৪২ ভোট।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) উপজেলা নিয়ে এ আসনটি গঠিত। এ আসনে এবারের ভোটার সংখ্যা ৫ লাখ ৪০ হাজার ৪৬৮ জন। তার মধ্যে পুরুষ ২ লাখ ৯০ হাজার ২৭৫ জন ও মহিলা ভোটার ২ লাখ ৫০ হাজার ১৯২ জন।







