সারাদেশ

সীমান্ত থেকে ৯৫ গরু ধরে নিয়ে গেল বিএসএফ

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

সীমান্ত থেকে ৯৫ গরু ধরে নিয়ে গেল বিএসএফ

ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারী সীমান্ত থেকে ৯৫টি গরু ধরে নিয়ে গেছে বিএসএফ।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭১-৭২ এর মাঝামাঝি এলাকা উপজেলার যাদুরচর ইউনিয়নের আলগারচর সীমান্তে এ ঘটনা ঘটে।

এদিকে দুদিন অতিবাহিত হলেও গরুগুলো ফেরত দেয়নি বিএসএফ।

বিজিবি ও স্থানীয় সূত্র জানা গেছে, রোববার বিকাল ৪টার দিকে যাদুরচর ইউনিয়নের আলগারচর সীমান্তে ১০-১৫ জনের একটি চক্র গরুগুলোকে ঘাস খাওয়াচ্ছিল। হঠাৎ অসাবধানতাবশত গরুগুলো নো-ম্যান্সল্যান্ড পার হয়ে ভারত সীমান্তে ঢুকে যায়। এ সময় ভারতের কালাইয়েরচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গরুগুলো ধরে নিয়ে যায়। পরে গরুর মালিকরা অত্র ইউনিয়নের ইউপি সদস্য মো. ফরমান আলীকে বিষয়টি জানান। খবর পেয়ে তিনি বালিয়ামারী কোম্পানী কমান্ডার সুবেদার শরিফ উদ্দীনের সঙ্গে যোগাযোগ করেন।


এ বিষয়ে বালিয়ামারী কোম্পানী কমান্ডার সুবেদার শরিফ উদ্দীন বলেন, গরুগুলো ধরে নিয়ে যাওয়ার বিষয়টি আমাকে গরুর মালিকরা জানায়নি তবে অত্র ইউনিয়নের ইউপি সমস্য মো. ফরমান আলী বিষয়টি জানান। পরে মুঠোফোনে ভারতের কালাইয়েরচর ক্যাম্পের দায়িত্বরত বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন। খোঁজ নিচ্ছেন বলে জানান।

বিজিবির জামালপুর-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল হাসানুর জামানের সঙ্গে মুঠোফোনে একধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।


সম্পর্কিত খবর