সারাদেশ

ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কারে এমপি গোলাম রসুল

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কারে এমপি গোলাম রসুল

ছবি : সংগৃহীত

যশোর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল নওয়াপাড়া পৌরসভার বিভিন্নস্থানে ঝাড়ু হাতে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযানে নেমেছেন।


বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে যশোর-খুলনা মহাসড়ক এলাকার নওয়াপাড়া হাইওয়ে থানার সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাঙ্গণে এসে কার্যক্রম শেষ হয়।

এ সময় এমপি গোলাম রসুল বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক ঘোষিত দেশব্যাপী বিভিন্ন বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতার যে অভিযান চলছে, তারই অংশ হিসেবে আমরা নওয়াপাড়া পৌরসভায় সকাল থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযানে ৯টি ওয়ার্ডে আমাদের কর্মীরা কাজ করছে। আমি ব্যক্তিগতভাবে এই কর্মসূচির বেশ কয়েকটি স্থানে গিয়েছি। এ সময় তিনি মশা নিধনের জন্য পৌর প্রশাসকের উদ্যোগে মশা নিধন অভিযান চালানোর আহ্বান জানান।


এছাড়া তিনি আরও বলেন, চাঁদাবাজি ও অপরাধমুক্ত পরিবেশ গড়ে তুলতে সামাজিক আন্দোলনের বিকল্প নেই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায় প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

পরিচ্ছন্নতার অভিযানে উপস্থিত ছিলেন- পৌর জামায়াতের সেক্রেটারি মহিউদ্দিন ফারাজি, পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম, স্থানীয় জামায়াত নেতা বেলাল হোসেন, আবুল হাসান, আব্দুল মতিন, হুমায়ুন আহমেদ প্রমুখ।


সম্পর্কিত খবর