সারাদেশ
দাগনভূঞা থানার পুকুরে মিলল ২১৯ গুলি

ছবি : সংগৃহীত
ফেনীর দাগনভূঞা থানার পুকুর থেকে ২১৯ পিস গুলি উদ্ধার করা হয়েছে। রোববার সকালে ওই পুকুরে সেচ দিয়ে গুলিগুলো উদ্ধার করা হয়েছে। তবে বিষয়টি গোপন রাখা হয়। মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হয়।
এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) সৈয়দ মুমিদ রায়হান মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা একটি সোর্সের মাধ্যমে জানতে পারি দাগনভূঞা থানার পুকুরে গণঅভ্যুত্থানকালে মিসিং হওয়া কিছু অস্ত্র রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে আমরা ওই পুকুরে সেচ দিই। একপর্যায়ে পুকুরে অক্ষত অবস্থায় ২১৯টি শটগানের গুলি পাওয়া যায়।
তিনি আরও বলেন, বুলেটের মাঝে বাংলাদেশ পুলিশ লেখা আছে। এখনো তল্লাশির কাজ চলমান থাকায় বিস্তারিত তথ্য দেওয়া যাচ্ছে না।






