আন্তর্জাতিক

খালি করা হচ্ছে কুয়েতের মার্কিন দূতাবাস

আলজাজিরা

শেয়ারঃ

খালি করা হচ্ছে কুয়েতের মার্কিন দূতাবাস

ছবি : সংগৃহীত

কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস খালি করার প্রক্রিয়া শুরু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস সরকারি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।


ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর দূতাবাসটি আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল। এর আগে সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে মার্কিন কনস্যুলেট লক্ষ্য করেও হামলা চালিয়েছিল ইরান। গত মঙ্গলবার থেকে কুয়েতে মার্কিন দূতাবাসের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।


উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা বিবেচনা করে নিজেদের জরুরি নয় এমন কূটনৈতিক এবং তাঁদের পরিবারকে কুয়েতসহ বাহরাইন, ইরাক, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।


সম্পর্কিত খবর