আন্তর্জাতিক

লেবাননে ইসরাইলি হামলা বন্ধে নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান ফ্রান্সের

আলজাজিরা।

শেয়ারঃ

লেবাননে ইসরাইলি হামলা বন্ধে নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান ফ্রান্সের

ছবি : সংগৃহীত

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল বারোট জানিয়েছেন, লেবানন পরিস্থিতির ওপর একটি জরুরি বৈঠক ডাকার জন্য ফ্রান্স জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অনুরোধ করেছে।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গত এক সপ্তাহে ইসরাইলের তীব্র বোমা হামলায় লেবাননে প্রায় ৪০০ মানুষ নিহত হয়েছেন।

বারোট বলেন, ফ্রান্স লেবাননে ‘বর্তমানে কর্মরত মানবিক সংস্থাগুলোর জন্য জরুরি সহায়তা হিসেবে’ প্রায় ৬ দশমিক ৯ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে এবং আরও ২০ টন মানবিক সহায়তা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে, যা আগামীকাল দেশটিতে পৌঁছানোর কথা রয়েছে।


ফ্রান্সের এ শীর্ষ কূটনীতিক আরও বলেন, ‘দেশটিকে বিশৃঙ্খলার হাত থেকে রক্ষা করতে, যুদ্ধবিরতি নিশ্চিত করতে এবং হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের অপরিহার্য প্রক্রিয়া চালিয়ে যেতে আমরা লেবানন ও ইসরাইলি কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আলোচনা অব্যাহত রাখছি’।

সূত্র: আলজাজিরা।


সম্পর্কিত খবর