আন্তর্জাতিক
যুদ্ধের মধ্যেই আমিরাতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ সেনা নিহত

ছবি : সংগৃহীত
গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র ২৮ ফেব্রুয়ারি থেকে যৌথভাবে ইরানে আগ্রাসন চালাচ্ছে। কঠোর ভাষায় পাল্টা জবাবও দিচ্ছে ইসলামি প্রজাতন্ত্র। প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে সরাসরি তেল আবিবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ার পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় আগাত হানছে তেহরান।
এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত একাই অন্তত দেড় হাজার ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোকাবিলা করেছে বলে দেশটি অভিযোগ করেছে। এই সংঘাত চলামান থাকাবস্থায়ই আমিরাতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনা সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সংযুক্ত আরব আমিরাত জানায়, একটি হেলিকপ্টার ‘যান্ত্রিক ত্রুটির’ কারণে বিধ্বস্ত হয়ে তাদের দুইজন সেনাসদস্য নিহত হয়েছেন।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আজ সোমবার (৯ মার্চ) দেশের অভ্যন্তরে জাতীয় দায়িত্ব পালনকালে যান্ত্রিক ত্রুটির কারণে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সশস্ত্র বাহিনীর দুই সদস্যের মৃত্যুর ঘোষণা দিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।







