সারাদেশ
সিলেটে অপহরণ গ্যাংয়ের ১০ সদস্য গ্রেফতার, প্রবাসীসহ উদ্ধার ২
ছবি : সংগৃহীত
সিলেট নগরীতে অপহরণ ও মুক্তিপণ গ্যাংয়ের আস্তানায় অভিযান চালিয়ে প্রবাসীসহ দুইজনকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণ গ্যাংয়ের ১০ সদস্যকে গ্রেফতার করেছে।
উদ্ধারকৃতরা হচ্ছেন- অভিযানের সময় তাদের হেফাজত থেকে গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা এলাকার হাজী বাহার উদ্দিনের ছেলে জাহিদ আহমদ (৪২) নামের আরেক প্রবাসীকে উদ্ধার করা হয়। নগরীর তাঁতীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, তাঁতীপাড়া পয়েন্ট থেকে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার মাহতাবপুর গ্রামের মৃত খোকা সরকারের ছেলে সুহেল সরকারকে জোরপূর্বক অপহরণ করে দুর্বৃত্তরা। সুহেল জালালাবাদ থানার গোয়াবাড়ী এলাকার বাসিন্দা। পরে তাকে নগরের তাঁতীপাড়া এলাকার ‘নাজমা নিবাস’ নামের ৫৬ নম্বর বাসার দ্বিতীয় তলায় নিয়ে অবৈধভাবে তাকে আটকে রাখে। সেখানে ধারালো চাকু ও কাঁচি দেখিয়ে এবং লোহার রড ও স্টিক দিয়ে মারধর করা হয়। এক পর্যায়ে তার কাছ থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয়। ব্যবহৃত মোবাইল ফোনও ছিনিয়ে নিয়ে।
পুলিশ আরও জানায়, ভিকটিমের পরিহিত কাপড় খুলে ভিডিও ধারণ করা হয়। বিষয়টি থানায় জানালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, অভিযানে মোগলাবাজার থানার গোটাটিকর এলাকার মো. সেলিম আহমদের ছেলে তানজিম মাহবুব নিশান (২১), সিলেট নগরের শাহজালাল উপশহরের বাসিন্দা মো. মোক্তাদিরের ছেলে আহসান হাবিব মুন্না (১৯), সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মণ্ডলপুর এলাকার মো. ফয়জুল করিমের ছেলে জুবাইন আহমদ (১৯) বর্তমানে হাওয়াপাড়া এলাকায় বসবাসকারী, সিলেট জেলার জালালাবাদ থানার আমানতপুর এলাকার আব্দুল মন্নানের ছেলে সুফিয়ান আহমদ (১৯) বর্তমানে শাহপরাণ থানার শিবগঞ্জ লামাপাড়া এলাকায় বসবাসকারী, সিলেট নগরের চৌকিদেখী এলাকার আনোয়ার মিয়ার ছেলে জাকির হোসেন (১৯), কোতোয়ালি থানার কাজীটুলা এলাকার আবুল হোসেনের ছেলে মারজান (১৯), সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার রায়সত্তরপুর এলাকার সুজন মিয়ার ছেলে মোসাদ্দেক আলী (১৮) বর্তমানে সিলেটের এয়ারপোর্ট থানার হাউজিং স্টেট এলাকায় বসবাসকারী, কোতোয়ালি থানার হাওয়াপাড়া এলাকার রুমান আহমদের ছেলে ফারদিন আহমদ (১৮), শাহপরাণ থানার শিবগঞ্জ মজুমদারপাড়া এলাকার রতনের ছেলে জয়নাল আবেদীন রাব্বি (১৮) এবং কোতোয়ালি থানার হাওয়াপাড়া এলাকার মানিক মিয়ার ছেলে মিজান আহমদকে (১৮) গ্রেফতার করা হয়েছে।






